মে মাসের আগে বৃষ্টির দেখা মিলবে না

গরমের দাপট সহজে কমবে না বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত। তবে দেশের কোথাও কোথাও আজ ঝড়বৃষ্টি হতে পারে।

গতকাল বিকেলে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পর কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু সকাল হতে না হতেই সেই স্বস্তি উধাও। আবার শুরু হয়েছে গরমের দাপট।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, সূর্যের প্রচণ্ড তাপ ও বাতাস বন্ধ থাকার কারণে এবার গরমের তীব্রতা বেশি। বছরের এ সময়ে যে দখিনা বাতাস বয়, এবার তার দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, পুরো উপমহাদেশেই এবার গরমের তীব্রতা বেশি। একই সঙ্গে প্রকৃতি চরমভাবাপন্ন। শীতপ্রধান দেশে এবার শীত বেশি। গ্রীষ্মপ্রধান দেশে গরম বেশি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,  ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল  সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় সব  শহরে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির ওপরে। তবে রাজশাহীতে ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি।  

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির