মেয়েকে ধর্ষণের দায়ে আটক সৎ বাবা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার কেরানীগঞ্জে মাদ্রাসা পড়ুয়া সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত পিতা মাকসুদুর রহমান সুমনকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত সুমন ভোলা জেলার তমিজুদ্দীন থানার মঙ্গল সিকদার গ্রামের বাসিন্দা তার পিতার নাম শাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কদমতলীর জিয়া নগরের তার ভাড়া করা বাসা থেকে এলাকাবাসী আটক করে তাকে পুলিশের কাছে তুলে দেয়।

মেয়ের মা শামসুন্নাহার জানান, আমার ১২ বছরের মেয়ে মাদ্রাসায় পড়া লেখা করে। মেয়েকে রেখে কাজে যাওয়ার সুযোগে আমার স্বামী মাঝে মাঝেই তার গায়ে ও বুকে হাত দিতো। আমি তাকে মেয়ের সাথে আপত্তির অবস্থায়ও দেখেছি একাধিক বার। তাকে বারবার বুঝালেও সে বহুদিন যাবত একই কাজ করে যাচ্ছিলো। পরে আমার এক আত্মীয় ও এলাকাবাসীর মাধ্যমে তাকে পুলিশে দিতে বাধ্য হলাম।

ভুক্তভোগী মেয়ে জান্নাতি(১২) জানান, তার পিতা তাকে মাঝে মাঝেই হয়রানি করতো। অনেক বার আপত্তি করার পরও সে শুনেনি। পরে মাকে বললে মা তাকে পুলিশে দিছে। আমি তার বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুজিত জানান, এলাকাবাসী ৯৯৯ এ কল করে পুলিশ কে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। এব্যাপারে মেয়ের মা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ