মেহজাবিন চৌধুরী এবার প্রযোজনায় আসছেন

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ২০০৯ সালে লাক্স সুন্দরী হয়ে শোবিজে যাত্রা করেন তিনি। এরপর একের পর এক নাটক টেলিছবিতে অভিনয় করে অনবদ্য অভিনয় দিয়ে দর্শক মহলে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

কোটি কোটি দর্শক তার অভিনয় দেখে হাসেন, কাঁদেন। তার ইমোশনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাকে। দেশের করোনা পরিস্থিতিতে অনেক দিন থেকেই নতুন কোনো নাটকে অভিনয় করেননি মেহজাবিন।

এরপরও তার অভিনীত ৯টি নাটক এবারের ঈদে প্রচারিত হয়েছে, যেগুলো করোনা পরিস্থিতির আগে শুটিং করা হয়েছিলো। করোনার দিনগুলো ঘরে বসেই কাটাচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যে মনের এক ইচ্ছের কথা জানালেন মেহজাবিন। আগামীতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লেখাতে চান তিনি। সেই লক্ষ্যেই সামনে এগিয়ে যাচ্ছেন বলে জানান।

লকডাউনের মধ্যে নিজের ইউটিউব চ্যানেলের পেছনে প্রচুর সময় ব্যয় করেছেন। মেহজাবিন চৌধুরী বলেন, ‘করোনার কারণে শুটিং করছি না। শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে শুনলাম, এরপরও এখন শুটিং করতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই শুটিং করবো। বর্তমানে বাসায় নিজের ইউটিউব চ্যানেলটাকে সময় দিচ্ছি। আমার চ্যানেলটি আরও একটু প্রতিষ্ঠিত হোক। এরপর আমার চ্যানেলের জন্য নাটক প্রযোজনা করবো।’

উল্লেখ্য, মেহজাবিনের ইউটিউব চ্যানেলটি বেশ অল্প সময়ের মধ্যেই সাড়া ফেলেছে। তাতে এখন সাবস্ক্রাইবার রয়েছে ৫ লাখ ৯৫ হাজারেরও বেশি। এখানে নানা রকম ভিডিও প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে নিজের প্রযোজিত নাটক প্রকাশ করতে চান এই চ্যানেল থেকেই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ