‘মুসলিম নিপীড়নে’ চীনের সমালোচনায় জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর চীন যে অত্যাচার চালাচ্ছে তার সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট। পাশাপাশি হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপেরও প্রতিবাদ করেছেন তিনি।

মিশেল বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে স্বাধীন একটি মূল্যায়ন প্রয়োজন।

তিনি আশা করছেন, শিনজিয়াং ভ্রমণে যেতে চীনের কর্মকর্তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌছাতে পারবেন।

এর আগে ২০১৯ সালে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন ভ্রমণে মিশেলকে সব সময় স্বাগত।

কিন্তু সেই ভ্রমণের বিষয়ে দেশটি অনুমতি দিতে টালবাহানা করছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শিনজিয়াং কর্তৃপক্ষ তাদের পুনঃশিক্ষা কর্মসূচির নামে সাম্প্রতিক বছরগুলোতে লাখ লাখ সংখ্যালঘু মুসলমানকে বিভিন্ন ক্যাম্পে আটক করে তাদের উপর ধর্মীয় নিপীড়ন চালিয়ে আসছে ও নানা হয়রানি করছে।

অন্যদিকে বেইজিং বলছে, এসব ক্যাম্পে আগতদের যে ‘বৃত্তিমূলক প্রশিক্ষণ’ দেওয়া হচ্ছে, তা শিনজিয়াংয়ে উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলার জন্য জরুরি।

কিন্তু মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, এসব শিবিরে প্রেসিডেন্ট শি জিন-পিংয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে মুসলিমদের শপথ নিতে বাধ্য করা হচ্ছে। একইসাথে তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আত্মসমালোচনা করানো হচ্ছে।

শিনজিয়াংয়ে গত কয়েকবছর ধরে অব্যাহত সহিংসতা চলছে। চীন তার জন্য ‘বিচ্ছিন্নতাবাদী ইসলামি সন্ত্রাসীদের’ দায়ী করে থাকে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী