মুন্সীগঞ্জে মেঘনা নদীতে দুই গ্রুপের সংর্ঘষ : গুলিবিদ্ধসহ আহত ৫

news-image

মুন্সীগঞ্জের মেঘনা নদীর বালু মহালে অবৈধ টোকেন কাটাকে কেন্দ্র করে ২গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা সাবু কালম (২৮)কে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিলেক কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ সাবু কালামের চোখে গুলি লেগেছে বলে জানাগেছে। সে মুন্সীগঞ্জের বিজয় এন্টারপ্রইজের কর্মী। স্থানীয়সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের সোনারগাও এলাকার রিফাত এন্টারপ্রইজ নামের একটি প্রতিষ্ঠান অবৈধ ভাবে মেঘনা নদীতে বালু কাটার টোকেন কাটছিলো। এসময় মুন্সীগঞ্জের বিজয় এন্টারপ্রইজের কর্মী সাবু কালাম বাঁধা দিলে রিফাত এন্টারপ্রইজের নান্নু মিয়া ও তার লোকজন নিয়ে হামলা চালালে শুরু হয় সংর্ঘষ। এতে সাবু কালাম গুলিবিদ্ধ সহ ৫ জন আহত হয়। বালুমহল ইজারাদার আফসার উদ্দিন ভূইয়া জানান, রিফাত এন্টারপ্রইজ নামের এই প্রতিষ্ঠানটি বালুকাটার ড্রেজার বা মহাল নেই। তারা অবৈধ ভাবে জোর করে টোকেন কাটছে সাথে বালু উত্তোলনে চেষ্টা চলাচ্ছে। এতে বাধাঁ দিলে তারা গুলি চালায় । এসময় আমাদের ৫ কর্মী আহত হয়েছে। 

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির