মুখ খুললেন লিওনেল মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা সভাপতিকে ঘিরে অভিযোগটা গুরুতর। তিনি না কি নিজের স্বার্থে খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে গেছেন। এ জন্য জনসংযোগ প্রতিষ্ঠানও ভাড়া করেছিল তারা। সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর সঙ্গে যেসব বর্তমান ও সাবেক খেলোয়াড়ের বনে না তাদের বিরুদ্ধে কুৎসা রটাতো এই প্রতিষ্ঠান। একই সঙ্গে বার্তেমেউর ভাবমূর্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠিকঠাক রাখার কাজটাও করত। দুদিন আগেই এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে ব্যাপারটা বার্সেলোনার পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হয়। এবার এটি নিয়ে মুখ খুলেছেন লিওনেল মেসি।

কাতালান ক্লাবটির আর্জেন্টাইন এ তারকা জানিয়েছেন, সংবাদমাধ্যমে অভিযোগ ওঠার পর খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন বার্সা সভাপতি। এ নিয়ে মেসি বলেন, ‘এটা জেনে বিস্মিত হয়েছি। সভাপতি সবার সামনে বলা কথাগুলোই আমাদের বলেছেন। কেমন অবস্থা ছিল, এখন চলছে এসব আরকি। সংবাদ সম্মেলন থেকে অধিনায়ককেও একই কথা বলেছেন তিনি। এমন কিছু ঘটা সত্যি অদ্ভুত। তবে এর প্রমাণ আছে, এমন কথাও বলা হয়েছে। এখন সত্য-মিথ্যা জানার অপেক্ষা করতে হবে। এ নিয়ে আর বেশি কিছু বলতে পারছি না।’

ক্যাম্প ন্যুতে প্রায় ২০ বছর কাটিয়ে দেওয়া মেসি তাঁর ক্লাব নিয়ে সন্তুষ্ট। জানালেন বার্সেলোনা তাঁর ভালোবাসার জায়গা, ‘বার্সেলোনাকে ভালোবাসি। তবে রোজারিওকেও (আর্জেন্টিনায় জন্মস্থান) মনে পড়ে। কিন্তু এটা আমার ঘর। আর্জেন্টিনায় তুলনায় এখানে (ক্যাম্প ন্যু) বেশি সময় কাটিয়েছি।’

কাতালান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি, জেরার্ড পিকে থেকে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে কুৎসা রটনার শিকার হয়েছেন।

বার্তোমেউ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘বার্সা কখনোই কোনো খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, রাজনীতিবিদ, ম্যানেজার, সভাপতি কিংবা সাবেক সভাপতির বদনাম করতে কোনো প্রতিষ্ঠানকে ভাড়া করেনি। এই অভিযোগ ডাহা মিথ্যা।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ