মুখোশ নিয়ে সিলেটে পরী মনিরা

news-image

বিনোদন প্রতিবেদক : গাজীপুরের শেষ হলো সরকারি অনুদানে নির্মিত ‘মুখোশ’ ছবির প্রথম লটের শুটিং। এবার পর্যটন নগরী সিলেটে শুরু হবে ছবিটির দ্বিতীয় লটের শুটিং। বুধবার সমকালকে ছবিটির পরিচালক ইফতেখার শুভ এমন পরিকল্পনার কথাই জানালেন।

বুধবার শুভ সমকালকে বলেন, আজকের দিনটি খুশি হওয়ার কথা ছিলো কিন্তু সেটা সম্ভব হলো না। আমার প্রথম ছবিটির প্রথম লটের শুটিং শেষ করলাম আমাদের স্টেডিক্যাম অপারেটর অনিমেষ রাহাতের মৃত্যুর দুঃসংবাদে। তিনি ওপারে ভালো থাকুন। তার পরিবারের প্রতি সমবেদনা।

মুখোশ নিয়ে সিলেটে পরী, যোগ দিচ্ছেন মোশাররফ করিমরাও

তিনি আরও বলেন, ‘আমরা আগামি ২৬ তারিখ থেকে সিলেটে ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু করবো।’

প্রথম লটের শুটিংয়ে পরী ও রোশান অংশ নিলেও সিলেটের দ্বিতীয় লটের শুটিংয়ে মোশারফ করিম, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়সহ আরো কিছু শিল্পী যোগ দেবেন বলে জানান পরিচালক।

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনা করছেন ইফতেখার শুভ। সিনেমাটি তার লেখা অপ্রকাশিত উপন্যাস ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী