‘মুখোশ’-এ পরীর নায়ক রোশান

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমনির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন ‘রক্ত’ সিনেমাতে। এরপর অনুদানের এক নতুন সিনেমা ‘আশীর্বাদ’তে এই নায়িকার সঙ্গে চুক্তিবদ্ধ হন চিত্রনায়ক জিয়াউল রোশান। যদিও ছবিটির কাজ শুরু হয়নি এখনও। এরইমধ্যে জানা গেলো আরও এক অনুদানের সিনেমায় জুটি বাঁধতে চলেছেন এই দুই চলচ্চিত্রতারকা।

সরকারি অনুদানপ্রাপ্ত নতুন এই সিনেমার নাম ‘মুখোশ’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রোশান। ৬ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ চিত্রনায়ক। এমন তথ্য নিশ্চিত করেন ছবিটির পরিচালক ইফতেখার শুভ।

তিনি বলেন, ‘সালমান শাহকে স্মরণ করার জন্যই চুক্তির দিনটা (৬ সেপ্টেম্বর) নির্ধারণ করেছিলাম। সালমানের অন্ধ ভক্ত হিসেবে, আমার সিনেমার নায়ক হিসেবে রোশানকেই প্রথম পছন্দ ছিল। গল্পেও সে সুপারস্টারের চরিত্রে অভিনয় করবে।’

এর আগে গত জুলাইয়ে সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সে সময় পরিচালক জানিয়েছিলেন, চলতি বছরের শেষে সিনেমাটির শুট শুরুর পরিকল্পনা আছে তাঁদের। ‘মুখোশ’ নির্মিত হচ্ছে ব্যাচেলর ডটকম প্রডাকশনের ব্যানারে।

২০১৯-২০ অর্থবছরে ইফতেখার শুভ ‘লেখক’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। তবে ‘লেখক’ নাম পরিবর্তন করে ‘মুখোশ’ নামে সিনেমাটির নির্মাণকাজ শুরু করতে যাচ্ছেন এই নবাগত পরিচালক।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ