মিয়ানমার নিয়ে আসিয়ানের বৈঠক চায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর একটি বিশেষ বৈঠকের আয়োজন করতে চাচ্ছেন ইন্দোনেশিয়া ও মালয়েশীয় নেতারা। শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এমন তথ্য জানিয়েছেন।-খবর রয়টার্সের

গত সোমবার সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিসহ দলটির অধিকাংশ আইনপ্রণেতাকে আটক হয়েছেন। এরপর দেশটিতে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নভেম্বরের জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ মিয়ানমারের সেনাবাহিনীর। ওই নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে।

সফররত মালয়েশীয় প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বৈঠকের পর জোকো উইদোদো বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আসিয়ানের প্রধানের সঙ্গে কথা বলে মিয়ানমারের বিষয়ে একটি বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে।

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) প্রধানের দায়িত্ব পালন করছে ব্রুনেই। এ রকম বৈঠক বিরল এবং আয়োজনে চ্যালেঞ্জও রয়েছে— সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ না করাই যেখানে আসিয়ানের নীতি।

চলতি সপ্তাহের শুরুতে আসিয়ান বলছে, তারা সদস্য দেশ মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জোকো উইদোদো বলেন, এই অভ্যুত্থান দেশটিতে (মিয়ানমার) গণতন্ত্র ফিরিয়ে আনার পথে এক পা পিছিয়ে যাওয়া।

অর্ধশতাব্দীর বেশি সময়ের সামরিক শাসনের পর ২০১১ সাল থেকে গণতন্ত্রের পথে ফেরা শুরু করেছিল মিয়ানমার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৫ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে অং সান সু চির দল এনএলডি।

সাংবিধানিকভাবে প্রভাবশালী দেশটির সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখেই এতদিন দেশ পরিচালনা করছিল সু চির দল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ