মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত।

৫০ বছরের সামরিক শাসনের পর এটি দেশটিতে দ্বিতীয় বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। এবারের নির্বাচনে ৯৩টি দল অংশ নিলেও, অং সান সু চি’র দল- এনএলডি এবং প্রধান বিরোধী- ইউএসডিপি সবচেয়ে জনপ্রিয়। ধারণা করা হচ্ছে, সেনা সমর্থন নিয়ে এবারও ভালো অবস্থানে আসবে সু চি’র দল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটা অনেকটাই নিয়মরক্ষার নির্বাচন হতে যাচ্ছে।

সোমবার এই নির্বাচনের ফল পাওয়া যেতে পারে। এমন সময় ভোট হচ্ছে যখন দেশটিতে করোনা মহামারির সংক্রমণ পুনরায় বাড়ছে।
এই নির্বাচনে ৩ কোটি ৭০ লাখ মানুষ ভোটা দেবেন। কিন্তু রাখাইন-শান-কাচিন-মন ও বাগো এলাকায় বাতিল করা হয়েছে ভোটগ্রহণ। এতে, ভোটাধিকার প্রয়োগ বঞ্চিত হচ্ছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী।

সূত্র: আল-জাজিরা, চ্যালেন নিউজ এশিয়া

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন