মিয়ানমারে রাতে বাড়িতে কোনো আত্মীয় থাকলে কর্তৃপক্ষকে জানাতে হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: অভ্যুত্থানের পর নতুন করে একটি বহুল বিতর্কিত পুরনো আইন পুনঃস্থাপন করেছে মিয়ানমারের সামরিক জান্তা। এ আইনের অধীনে পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো আত্মীয় বা ভ্রমণকারী রাতে কারও বাড়িতে অবস্থান করলে, তা স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে। কেউ যদি তা না করেন তাহলে তার জরিমানা অথবা জেল হওয়ার বিধান আছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী পরিচালিত অফিসিয়াল ফেসবুক পেজে শনিবার দিনশেষে এই আইনটি পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। তাতে বলা হয়েছে, এই আইনটির নাম হলো ‘ওয়ার্ড অর ভিলেজ ট্রাক্ট এডমিনিস্ট্রেশন ল’।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা কেড়ে নেয় সেনাবাহিনী। সু চি ক্ষমতায় এসে ওই আইনটি বাতিল করেছিলেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী