মিথিলা ও তার বোন মা-মেয়ের চরিত্রে

news-image

বিনোদন প্রতিবেদক : ভালোবাসা দিবসকে সামনে রেখে দুইটি নাটকের কাজ শেষ করলেন অভিনেত্রী ইফফাত রশীদ মিশৌরী। এর একটি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘থ্রি কিসেস’ এবং অন্যটি গৌতম কৈরীর ‘প্রাইসলেস’। এর মধ্যে ‘প্রাইসলেস’ নাটকে মিশৌরী অভিনয় করেছেন তার বড় বোন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে। এতে মিথিলার মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। একসঙ্গে দুই বোনের অভিনয়ে এটিই প্রথম নাটক।

মিশৌরী বলেন, আপুর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। তবে প্রথমবার কাজ করতে গিয়ে বেশ নার্ভাস ছিলাম। তবে কাজটি করতে পেরে বেশ ভালো লাগছে। এতে আমি ওনার মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি এটি সবার ভালো লাগবে।

ভালোবাসা দিবস উপলক্ষে জাফরিন সাদিয়ার রচনায় ‘প্রাইসলেস’ নাটকে অভিনয় মিথিলাকে ৩০ ও ৫০ বছরের দুইটি চরিত্রে দেখা যাবে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে।

এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘থ্রি কিসেস’-এ মিশৌরীর সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ। এটি অনলাইন অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হৈচৈ-এ প্রকাশ পাবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ