মিথিলার মিস ইউনিভার্সের মঞ্চে থাকা হচ্ছে না

news-image

বিনোদন ডেস্ক : ‘মিস ইউনিভার্স ২০২০’-এর মঞ্চে ওঠা হচ্ছে না তানজিয়া জামান মিথিলার। এ মডেল-অভিনেত্রী সম্প্রতি জিতেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের খেতাব।

গত ৩ এপ্রিল রাজধানীর একটি হোটেল নয়জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা হন মিথিলা। তার আগে এই আয়োজনে জিতে যুক্তরাষ্ট্রে ৬৯তম মিস ইউনিভার্সে অংশ নেন শিরিন আক্তার শিলা।

মঙ্গলবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ‌‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ জানায়, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না মিথিলা।

সেখানে বলা হয়, করোনার লকডাউন ও ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধের কারণে তারা প্রস্তুতি চূড়ান্ত করতে পারেননি। তাই ‘মিস ইউনিভার্স ২০২০’-এ অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।

চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আয়োজকদের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ঘোষণায়।

এ বিষয়ে মিথিলা কোনো মন্তব্য করেননি। তবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষের ঘোষণাটি নিজের ফেইসবুক পেজে শেয়ার করেছেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী