মাহী’র টেক্কা

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যাংকক থেকে ফেরার পরপরই আবারও ভারতে ছুট দিয়েছিলেন মাহী। তাই নিজের ছবি ‘ওয়ার্নিং’ রিলিজের পরও একেবারেই ক্যাম্পেইনে থাকতে পারেননি। তবে জাজ মিডিয়ার নতুন ছবি ‘অগ্নি টু’-এর রিলিজ নিয়ে ব্যস্ত এখন তিনি। এরই ভেতরে ছবির ডাবিং-এর কাজ করেছেন তিনি। প্রায় দু’সপ্তাহ ভারত সফর শেষ করে দেশে ফিরলেন মাহী।
 
এবারের ঈদে আসছে ‘অগ্নি টু’। এই ছবি নিয়ে মাহী বলেন, ‘এটা আমার বাহির দানের টেক্কার মতো। এ কারণেই ছবিটি নিয়ে আমি খুবই উত্সাহী। এরই ভেতরে ছবির প্রায় সব কাজ শেষ করেছি। এছাড়া প্রযোজক আজিজ ভাই এই ছবিটি নিয়ে নতুন কৌশলে প্রচারণার পরিকল্পনা করছেন। সব মিলিয়ে দারুণ কিছুই উপহার দিতে পারবো এবারের ঈদে।’
 
উল্লেখ্য, এরই ভেতরে অগ্নি টু-এর ফার্স্ট লুক হিসেবে এর পোস্টার রিলিজ হয়েছে। ছবিটি প্রসঙ্গে প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘আমার কাছে মনে হয় অগ্নি টু এ যাবত্কালের ইতিহাসে সবচেয়ে আধুনিক ছবি। ছবিটির প্রতিটি ফ্রেম বিশ্বমানের। এই ছবিটি আমরা দেশের বাইরে অনেকগুলো দেশে রিলিজের পরিকল্পনা করেছি।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির