মাস্ক পরলেও লিপস্টিক পরতেই হবে, বললেন শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার সিনেমার বড় নাম শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘদিন ধরেই তিনি ওপার বাংলার সিনেমার চাহিদাসম্পন্ন নায়িকা। বিগ বাজেটের সব ছবিতে উপহার করে পেয়েছেন সাফল্য। অভিনয়, গ্ল্যামার আর চমৎকার ব্যবহারে তিনি মুগ্ধ করে রেখেছেন দর্শক।

এই অভিনেত্রীর স্টাইল ও ফ্যাশনও পছন্দ তার ভক্তদের। সবসময়ই পরিপাটি থাকতে ভালোবাসেন। সাজগোজ যেমনই হোক তিনি লিপস্টিক পরতে ভুলেন না একদমই। বলা চলে লিপস্টিকের প্রতি তার রয়েছে বিশেষ দুর্বলতা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিজের সাজ-ফ্যাশন নিয়ে বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আভাসই দিলেন।

তিনি বলেন, ‘আমার গয়না খুব বেশি পরতে ভালো লাগে না। যতটা না পরলে নয়, যতটুকুতে আমি স্বচ্ছন্দ, ঠিক ততটাই পরি। তবে লিপস্টিকটা থাকবেই। মাস্ক পরলেও আমি লিপস্টিক পরি আর পরবোও। ওটা আমার পছন্দ।’

তবে করোনার কারণে এবারের পূজায় বিষাদের ছায়া মিশে থাকবে বলে মন খারাপ তার। বললেন, ‘পুজো প্রায় এসেই গেল, তবুও পুজো পুজো গন্ধটা কেমন যেন উধাও। মহালয়ার এতদিন পরেও বাঙলির মন থেকে পুজোর আনন্দটা কে যেন চুরি করে নিয়েছে। ২০২০-র দুর্গপুজোটা ঠিক যে কেমন হতে চলেছে, এর সদুত্তর প্রায় কারোর কাছেই নেই। এই মহামারীতে কীভাবে পুজো কাটাবো সেটাই ভাবছি। পরিবারের সঙ্গে, আর খুব কাছের লোকজনের সঙ্গেই আমার ২০২০-র পুজোটা কাটবে বলে মনে হচ্ছে। বাইরে যাওয়া হবে না।’

পূজায় নিজের সাজ নিয়ে শ্রাবন্তী জানান, পূজার সময় তিনি ট্রাডিশনাল সাজ ও পোশাক পছন্দ করেন। বাঙালিয়ানাটা যেন পারফেক্টলি ফুটে উঠে সে চেষ্টা করেন। তাই শাড়ি পরবেন।

এ জাতীয় আরও খবর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ