মালালাকে গুলি করা সেই জঙ্গি পাকিস্তানের জেল থেকে পালাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জেল থেকে পালিয়েছে মালালা ইউসুফজাইকে গুলি করা দায়ে অভিযুক্ত পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান।

বৃহস্পতিবার এক অডিও বার্তায় সে জানায়, গত ১১ জানুয়ারি সে জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। খবর ফিনান্সিয়াল এক্সপ্রেস ও গালফ নিউজের।

২০১২ সালে স্কুল ফেরত মালালাকে লক্ষ্য করে গুলি চালায় এই এহসান। মালালা তখন ১৬ বছর বয়সি হলেও, তখন থেকেই পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারীশিক্ষা নিয়ে প্রচার চালাচ্ছিলেন। সেই রাগেই তাকে গুলি করা হয়। সেই হামলা থেকে বেঁচে যান মালালা। পরে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়।

অডিও বার্তায় এহসানউল্লাহ জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সে আত্মসমর্পণ করে। সে সময় পাকিস্তানি বাহিনী তাকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস তারা পূরণ করেনি।

সে বলে, পাকিস্তানের বুদ্ধিমান সুরক্ষাবাহিনীরা চুক্তি লঙ্ঘন করে আমাকে আমার সন্তানদের সঙ্গে কারাগারে রেখেছিল। আমি ৩ বছর যাবত অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত আমি সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ