মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি

weight_862504987এক সময় বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির স্বীকৃতি পাওয়া মেক্সিকান নাগরিক ম্যানুয়েল উরিবি (৪৮) মারা গেছেন। সোমবার রাতে তিনি মারা যান বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। এর আগে অস্বাভাবিক হৎদস্পন্দনের কারণে গত ২ মে উরিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার যকৃৎতে সমস্যা ছিল। জরুরি এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে ক্রেনের মাধ্যমে হাসপাতালে স্থানান্তরিত করেন বলে সংবাদ মাধ্যম জানায়। শরীরের অস্বাভিক ওজনের কারণে তিনি বহুদিন ধরে চলাফেরা করতে পারতেন না। তবে সাম্প্রতিক কঠোর পরিশ্রম ও ব্যায়ামের মাধ্যমে উরিবি পাঁচশ ৫০ পাউন্ড ওজন কমান। সর্বাধিক এক হাজার দুইশ ৩০ পাউন্ড ওজনের অধিকারী হয়ে ২০০৬ সালে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখান উরিবি।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির