‘মামলা প্রত্যাহার না করলে কঠোর পদক্ষেপ’

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : আল্লামা আহমদ শফীকে ‘হত্যা’র অভিযোগে দায়েরকৃত মামলাকে রাজনৈতিক চক্রান্ত ও ওলামায়ে-কেরামদের হয়রানি করার দুরভিসন্ধি। তাই অনতিবিলম্বে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবগণ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিবৃতি দেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবগণ হলেন মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, ‘আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়ার পরও হেফাজত নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের জড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে মিথ্যা মামলা দায়ের হেফাজত, আলেম-ওলামা ও কওমী মাদরাসার বিরুদ্ধে ইসলমবিদ্বেষী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র বলে মনে করছি।’

বিবৃতিতে তারা বলেন, ‘আহমদ শফি রহ. এর মৃত্যু স্বাভাবিক ছিলো। কিন্তু আমরা লক্ষ করছি, তার স্বাভাবিক মৃত্যু নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যাচার করে যাচ্ছে। মৃত্যুর তিন মাস পর ওই মহল তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে অদৃশ্য রাজনৈতিক শক্তির ইন্ধনে দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি চালিয়ে যাচ্ছে।’

তারা বলেন, ‘অনতিবিলম্বে দায়েরকৃত এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না-হলে দেশের শীর্ষ ওলামায়ে-কেরামদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে হেফাজত নেতৃবৃন্দরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী