মানুষের দাঁত-ঠোঁটের মতো দেখতে অদ্ভূত মাছ!

news-image

অনলাইন ডেস্ক : প্রকৃতি রহস্যের ভান্ডার। অবিশ্বাস্য, অদ্ভুত কত কিছু যে প্রকৃতিতে লুকিয়ে রয়েছে! নিজের চোখে না দেখলে সেসব বিশ্বাস করাই কঠিন। প্রকৃতির রূপ, রস, গন্ধের কতটুকুই বা আমরা দেখতে পাই! যদি প্রকৃতি স্বেচ্ছায় নিজের রহস্য উন্মোচন করে সেটি আলাদা ব্যাপার

প্রকৃতির তেমনই একটি রহস্যের দেখা মিলল আবার। অবিকল মানুষের মতো দাঁত ও ঠোঁটের মাছের দেখা মিলল। এর আগেও এমন মাছের সন্ধান মিলেছিল। তবে তা ধরা পড়েনি। পানির নিচেই দেখা মিলেছিল তার। সে সময় পানির নিচে থাকা এই মাছের ছবি সামাজিক মাধ্যমে দিলে তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

তবে এবার এই মাছ ধরা পড়েছে মালয়েশিয়ায়। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ এর মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন। খবর জিনিউজের।

জানা গিয়েছে, এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। সাধারণত এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে এই মাছ দেখা যায়। মাছটির শরীরে দুটি রং। আর দুটি রঙকে ভাগ করছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ