মানসিকভাবে আমরা মারা গেছি, সমাধান আকাশে, বললেন ইতালির প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী কন্তে জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, “আমরা মহামারির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি। আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে।”

তার এ ভাষণ বিশ্বের মানুষের হৃদয়কেই নাড়া দিয়েছে। স্তব্দ হয়ে গেছে পুরো বিশ্ব। করোনাভাইরাসে মৃত্যুর নিরিখে চিনকেও ছাপিয়ে গিয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন মারা গিয়েছেন। করোনায় ২৪ ঘণ্টার মধ্যে এত মত্যু, বিশ্বের আর কোনও দেশে হয়নি।

শুক্রবার ইতালি সরকারের ঘোষণা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যুই ছিল সর্বোচ্চ। ইতালিতে শনিবার রাত পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৮২৫ জন। এখন পর্যন্ত যে কোনও দেশে করোনাভাইরাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত ৬ হাজার ৫৫৭ জন। মোট আক্রান্ত ৫৩ হাজার ৫৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬ হাজার ৭২ জন।

করোনাভাইরাসে ইতালির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লোম্বারদিয়া অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। মূলত লকডাউন কার্যকর করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে সামরিক বাহিনী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ