মানবিকতা দেখালেন অভিনেত্রী মিমি

news-image

বিনোদন ডেস্ক : মানবিকতা দেখালেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এক অসুস্থ বৃদ্ধের কথা জানতে পেরে তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন সাংসদ, অভিনেত্রী মিমি।

শনিবার শেক্সপিয়র সরণিতে এক অসুস্থ বৃদ্ধকে বেঞ্চের উপর পড়ে থাকতে দেখেন আরাধনা চট্টোপাধ্যায় ও জয়দীপ সেন নামে দুই ব্যক্তি। তাঁরা দেখেন বৃদ্ধের পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে। তাঁর পায়ে সংক্রমণ এতটাই বেশি যে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। বৃদ্ধকে আরাধনা ও জয়দীপ খাবার ও পানি দেন। তাঁরা বুঝতে পারেন, এই বৃদ্ধের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। সঙ্গে সঙ্গেই বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন আরাধনা-জয়দীপ।

বর্তমান করোনা পরিস্থিতির কারণে কোনও চিকিৎসকই বৃদ্ধকে সাহায্য করার জন্য সেখানে যাননি। কোনও উপায় না দেখতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি পোস্ট করেন আরাধনা ও জয়দীপ। তাঁদের সেই পোস্ট চোখে পড়তেই বৃদ্ধকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মিমি চক্রবর্তী।

কলকাতা পুলিসের সঙ্গে যোগাযোগ করে ওই অসুস্থ বৃদ্ধকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন তিনি। শুধু ভর্তি করাই নয়, জানা যাচ্ছে, বৃদ্ধের খোঁজ খবরও নিচ্ছেন সাংসদ অভিনেত্রী। পুরো ঘটনার কথা ফেসবুকে পোস্ট করেছেন আরাধনা ও জয়দীপ।

সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরাও। প্রসঙ্গত, এই লকডাউনের পরবর্তী সময়ে কলকাতার শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ