মাছ ধরতে গিয়ে পেলেন নবজাতক শিশু

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বান্দরবানের সূয়ালক ইউনিয়নের কদুখোলায় খালের পাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এক দম্পতি খালে মাছ ধরতে গিয়ে কান্না শুনতে পেয়ে ওই নবজাতককে উদ্ধার করে।

পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। রোববার রাত ৯টায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের বেবি কর্নারে নিবিড় পরিচর্যায় ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম ও হাসিনা বেগম দম্পতি বলেন, বাড়ির পাশের খালের পাড়ে মাছ ধরতে যাই। বেলা ১১টার দিকে খালে শিশুর কান্না শুনতে পাই। কান্নার শব্দ শুনে এগিয়ে গেলে বস্তা পেঁচানো অবস্থায় একটি ছেলেশিশু দেখতে পাই। পরে আমরা দুজন শিশুটিকে বাসায় নিয়ে যাই। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খালের পাড় থেকে ওই নবজাতককে উদ্ধার করে স্থানীয় এক দম্পতি। খবর পেয়ে তাদের কাছ থেকে শিশুটিকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালের বেবি কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী