মাওলানা স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পড়ছেন সানা খান (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানা খান ইসলামের পথে চলার ঘোষণা দিয়ে রুপালী জগতকে বিদায় জানিয়েছিলেন গত অক্টোবরে।

সম্প্রতি আনাস সাঈদ নামে গুজরাটের এক মাওলানাকে বিয়ে করে ফের খবরের শিরোনামে এসেছেন ‘বিগ বস’খ্যাত এই তারকা ।

বিয়ের ছবি থেকে শুরু করে স্বামীর সঙ্গে যখন তিনি যা শেয়ার করছেন সবই ভাইরাল হচ্ছে।

গত ২২ নভেম্বর এই অভিনেত্রী ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে প্রথম ছবি আপলোড দেন এবং বাকি জীবন দুজন যেন একসঙ্গে থাকতে পারেন তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেন।

সেখানে মহাপবিত্র আল কোরআনের সুরা আররহমানের ‘ফাবি আইয়িআলা ইরব্বিকুমা তুকাজ্জিবান’ আয়াতের কথা স্মরণ করেন সানা। বিষয়টি ভারতের নেটদুনিয়ায় ভূয়সী প্রশংসিত ও আলোচিত হয় ।

একসপ্তাহ যেতে না যেতেই ফের আলোচনায় এসেছেন সানা। এবার ইনস্টাগ্রামে দেখা গেল স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পাঠ করছেন সানা।

গত ২৯ নভেম্বর ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পাঠ করার ভিডিওটি পোস্ট করেন।

পোস্টে সানা লিখেছেন, নামাজের পর এবং বাড়ি থেকে বের হওয়ার আগে ‘আয়াতুল কুরসি’ পাঠ করলে সব বাজে নজর থেকে রক্ষা পাওয়া যায়। স্বামী কাজের উদ্দেশে ঘর থেকে বের হওয়ার আগে সব সময় এই সর্বমহান আয়াত পাঠ করুন।

সানার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বেশ সাড়া পড়ে গেছে। পোস্টের দুই দিনের মধ্যে প্রায় সাড়ে ২৮ লাখবার দেখা হয়ে গেছে।

https://www.instagram.com/p/CIKlmefgqZC/?utm_source=ig_embed

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন