মাওলানা তারিক জামিলের সঙ্গে ইমরান খানের বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্বখ্যাত ইসলাম প্রচারক মাওলানা তারিক জামিলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার ইমরান খানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জিয়ো নিউজ জানিয়েছে। এসময় ধর্মীয় অঙ্গনে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তারিক জামিলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এসময় তারা বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাস নিয়ে পারস্পারিক মতবিনিময় করেন।

করোনা থেকে রক্ষা পেতে সবার মুক্তির জন্য মাওলানা তারিক জামিলের কাছে বিশেষ দোয়া চান পাক প্রধানমন্ত্রী। তাবলিগী ইজতেমাসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সীমাবদ্ধ রাখারও অনুরোধ জানান তিনি।

করোনা ইস্যুতে আলেমদের সঙ্গে দেখা করে এ বার্তা পৌঁছে দেবেন বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মাওলানা তারিক জামিল।

এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও আলেমদের কাছে খুতবা ও ​নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছিলেন।

পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৯ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর দেশটির সব মাদ্রাসাও বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের শিক্ষামন্ত্রী এক টুইটবার্তায় বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ