মমতাকে নিয়ে শ্রাবন্তীর বিস্ফোরক মন্তব্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শাসক দল বিজেপিতে যোগদান করেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।

রোববার এক টুইটবার্তায় অভিনেত্রী দাবি করেন, ‘নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকেন’ মমতা ও অভিষেক!

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। ২০১৯ সালে লোকসভা ভোটের আগেও এ অভিনেত্রীর গেরুয়া শিবিরে নাম লেখানোর গুঞ্জন উঠেছিল। অবশেষে একুশের বিধানসভা ভোটের আগে পদ্মশিবিরে শ্রাবন্তী।

এ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। এর মধ্যেই রাজনীতিতে যোগ দিয়ে সেই বিতর্ককে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন।

বিজেপিতে নাম লেখানোর পর থেকেই নানা সময়ে শাসকদলের নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী। তবে এতদিন সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ না করলেও গতকাল রোববার তাকে আক্রমণ করে বসেন শ্রাবন্তী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের দিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে উদ্দেশ্য করে শ্রাবন্তী লেখেন, ‘বেশির ভাগ নেতা, মন্ত্রী ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে পিসি ও ভাইপো-র রাজনীতির জন্য। নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকে তারা দুজন।’

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন