ভুলে জন্মসনদে মেয়েকে ছেলে হিসেবে নিবন্ধন!

news-image

অনলাইন ডেস্ক : সাত মাস আগে সন্তান জন্ম দিয়েছিলেন কাজাখস্তানের আলমাটির বাসিন্দা ক্রিস্টিনা ববকোভা। হাসপাতাল থেকে তাকে জানানো হয়েছিল, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। পরে, হাসপাতালেই জন্মসনদ তৈরি করে শিশুটির নাম রাখা হয় ম্যাক্সিম।

কিন্তু, হাসপাতাল থেকে ফেরার পর ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে ম্যাক্সিম। প্রচণ্ড দুর্বল শিশুটির সমস্যা সম্পর্কে জানার জন্য চিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায় শিশুটি আসলে ছেলে নয়, মেয়ে।

বিরল অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোমে আক্রান্ত শিশুটি। এই রোগে তার লিঙ্গের আকৃতি স্ফীত হয়ে যায়। লিঙ্গের ভিন্নতর আকৃতির কারণেই হাসপাতালের চিকিৎসকরা ভুল করে তাকে ছেলে মনে করেছিলেন।

শিশুটির মা ক্রিস্টিনা জানান, হাসপাতাল থেকে আসার পর শিশুটি দিন দিন দুর্বল হতে থাকে। তীব্র অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সে বিরল রোগে আক্রান্ত।

এর পরপরই ক্রিস্টিনা তার সন্তানের নাম পরিবর্তন করে রাখেন আনা।

কিন্তু আনা’র জন্মসনদ অনুযায়ী সে এখনো ছেলে হিসেবেই স্বীকৃত। সহজে তার জন্মসনদ পরিবর্তন করা সম্ভব হচ্ছে না।

বিষয়টি সমাধানের জন্য ক্রিস্টিনা আদালতে অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন জন্মসনদ তৈরির নির্দেশ দেওয়া হয়।

ক্রিস্টিনা জানান, হাসিতে, আচরণে এমনকি চিৎকারেও শিশুটি মেয়ে। শুধু তার লিঙ্গই স্ফীত।

শিশুটি এখনো চিকিৎসাধীন। বয়স ১৮ মাস হলে তার সার্জারি করা হবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির