ভারতে বাস খালে পড়ে ৩২ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটেছে। ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাসে পড়ে যায়। দুর্ঘটনায় আরও বেশ কয়েজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যায়।

রাজ্যের দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী দল মঙ্গলবার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকজন চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

মুখ্যমন্ত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘যা ঘটেছে তা সত্যিই খুব দুঃখজনক। উদ্ধারকাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পানিসম্পদ মন্ত্রী তুলসিরাম সিলাওয়াত এবং পঞ্চায়েতের এমওএস রামখেলাওয়ান ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।’ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পুরো রাজ্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী