ভারতে দৈনিক সংক্রমণ লাখের পথে

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ ভারতে প্রকট আকার ধারণ করেছে। দেশটিতে দৈনিক সংক্রমণ লাখ ছোঁয়ার পথে। বেড়েছে মৃত্যুও।

ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯২ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫১৪ জন।

ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৫৫ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। প্রচারণার অংশ হিসেবে হচ্ছে বিশাল বিশাল জনসমাবেশ। এতে করোনা সংক্রমণের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১৩ কোটি সাড়ে ১৩ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ কোটি ৫৭ লাখ ২৭ হাজার।

অন্যদিকে রাশিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রায় নয় হাজার শনাক্তে মোট সংক্রমণ ৪৫ লাখ ৭২ হাজারে গিয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ