ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। সংক্রমণের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার মৃত্যুও ছাড়িয়ে গেল আগের যেকোনো হিসাবকে।

তিন দিন ধরেই ভারতের দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। শনিবার সকালের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি।

সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটির দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। একদিনে মৃত্যুর নিরিখে যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ।

গত বছর ১৬ সেপ্টেম্বর মারা যায় ১ হাজার ২৯০ জন। এই সংখ্যা এত দিন সর্বোচ্চ ছিল। করোনার দ্বিতীয় ঢেউ শনিবার ছাপিয়ে দিল সেই সংখ্যাকে।

করোনাভাইরাস ভারতে এখনো অবধি প্রাণ কেড়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের। কিন্তু গত দুই সপ্তাহে দৈনিক মৃত্যুর লাফিয়ে বৃদ্ধি নতুন করে চিন্তার জায়গা তৈরি করছে।

মার্চের মাঝামাঝি সময়েও দেশটিতে দৈনিক মৃত্যু হচ্ছিল ১০০ থেকে ২০০-র মধ্যে। এপ্রিলের প্রথম দুই দিনও তা ছিল ৫০০-র কম। শনিবার সেই সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেল।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী