ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৪

news-image

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

এই সময় জানায়, শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০৩ জনে। এদিন ১১৭ জন নতুন করে আক্রান্ত হন।

এদিকে দ্য হিন্দু জানায়, ভারতে নতুন করে ১৮০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

করোনা সংক্রমণের আশঙ্কায় দিল্লির তিহাড় জেল থেকে ৩৫৬ জন বন্দিকে ৪৫ দিনের অন্তর্বর্তী জামিনে এবং ৬৩ জন বন্দিকে আট সপ্তাহের প্যারোলে ছেড়ে দেওয়া হয়।

উত্তরপ্রদেশ সরকারও আট সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে ১১ হাজার বন্দিকে।

অন্যদিকে রোগীদের পরিবারের লোকের তাণ্ডবে শনিবার রণক্ষেত্রে পরিণত হয় কাশ্মীরের শ্রীনগরের সরকারি হাসপাতাল। সেই সুযোগে হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে যান আইসোলেশনে থাকা ২৬ রোগী।

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে কমপক্ষে ৩ কোটি ৮০ লাখ মাস্ক এবং ৬২ লাখ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রয়োজন বলে একটি সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটি মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের চাহিদা বাড়ছে।

এছাড়া ঘোষিত ২১ দিনের লকডাউনের মধ্যেই রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ