ভারতে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরই একজনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর পরই ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, সুখদেব কিরদাত নামের ওই ব্যক্তি গতকাল মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের মাত্র ১৫ মিনিট পরই জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে হঠাৎ কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুখদেব কিরদাত মহারাষ্ট্রের ভিজান্দা এলাকায় এক চক্ষু হাসপাতালের গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। গত ২৮ জানুয়ারি তিনি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন।

ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক কে আর খারাত জানান, সুখদেব কিরদাত একমাস আগে করোনার প্রথম ডোজ নিয়েছিলেন। ওই সময় তার অন্য কোনো সমস্যা হয়নি। ডোজ নেওয়ার সময় সম্পূর্ণ চেকআপ করা হয়েছিল।

ওই ব্যক্তির মেডিকেল হিস্ট্রি সম্পর্কে ডা. কে আর খারাত বলেন, ‘আমরা জানতে পেরেছি, উনি বহু বছর ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং মাঝে মাঝে তার পা ফুলে যাওয়ার লক্ষণ ছিল। হাসপাতালে নেওয়ার পর তার রক্তচাপ এবং শরীরের অক্সিজেনও স্বাভাবিক ছিল। এখনই মৃত্যুর কারণ বলা মুশকিল, তদন্তের পর জানা যাবে-কী কারণে তার মৃত্যু হয়েছে।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!