ভারতে একদিনে ২ লাখ ১৭ হাজার আক্রান্তের রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ভারত। রোজ আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ১৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা দেশটিতে এ যাবৎকালে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে ১১৮৫ জনের। এ নিয়ে মৃত্যুর পরিসংখ্যান বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৪ জন হয়েছে।

কর্নাটক ও নয়াদিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। ১৪৭৩৮ জন আক্রান্ত হয়েছেন কর্নাটকে। আর দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নয়াদিল্লির রাজ্য সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে, বন্ধ রেখেছে শপিং মল।

দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে। গত ২৪ ঘণ্টায় ২৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী