ভারতীয় সিরিয়ালে জবার মৃত্যু, কেঁদে বুক ভাসাচ্ছেন নারী! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় সিরিয়াল যারা দেখেন তারা নিশ্চয়ই জবা সেনগুপ্তকে চেনেন? তিনি ছোট পর্দার জনপ্রিয় চরিত্র। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর জনপ্রিয় মুখ তিনি। জবা বললেই সিরিয়াল প্রেমীরা সকলে তাঁকে এক নামে চিনে ফেলে। জবার চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। এই জবাকে কখনো দেখা যায় সংসারের জন্য লড়তে। আবার কখনো স্বামীর পাশে থেকে উচিত শিক্ষা দেন সকলকে। আবার কোনো দিন বিমান চালানো না শিখেই বিপদের মুখে পাইলট হয়ে যান তিনি। রক্ষা করেন পরিবারকে। এমন সর্বকর্মা জবার যদি হঠাৎ মৃত্যু হয়, মানে ধারাবাহিকে, তাহলে ভাবুন তো দর্শকদের অবস্থা কি হয়।

সন্ধ্যা বেলা সব কাজ বাদ দিয়ে টিভির সামনে বসে জবার মুখখানা না দেখলে দিন ভালো যায় না অনেকের। বাংলা ধারাবাহিক যেন বাঙালির শিরায় ঢুকে বসে আছে। তা এই ধারাবাহিকে একদিন দেখানো হল জবা মারা যাবে। ব্যাস আর যাবে কোথায়? এ হেন খবর দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলেন জবা প্রেমী এক নারী।

তিনি খাটের পাশে হাঁটু মুড়ে বসে কেঁদেই চলেছেন। বয়েস ৫০ এর ওপরে। চাঁদরের তলা থেকে মুখ তুলে বলে যাচ্ছেন, ‘ও জবা তুই এ কি করলি? ফিরে আয় মা!’ এই কান্না দেখে ভদ্রমহিলার ছেলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ছেলে মাকে যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, যে এটা সিরিয়াল। কিচ্ছু হয়নি জবার! মা কিছু শোনবার পাত্রীই নন। তিনি কেঁদেই চলেছেন। এই ভিডিও সোস্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।

তবে জবা কিন্তু মারা যান না। সে আবার সিরিয়ালে ফিরে আসে। এর পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে অ্যামিবার সঙ্গে তুলনা করা হয়।

https://fb.watch/2kaaDlq1t-/

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন