ব্রিফকেসকে বিয়ে করলেন তরুণী

news-image

অনলাইন ডেস্ক : কোনো পুরুষ কিংবা নারী নয়, একটি জড় পদার্থের প্রেমে পড়ে একেবারে বিয়েই করে ফেললেন এক তরুণী। রাশিয়ার রাজধানী মস্কোতে ঘটেছে এই ঘটনা।

দ্য মিরর’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্ব দরবারে চোখে আঙুল দিয়ে তুলে ধরতে যৌনতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ২৪ বছর বয়সী রেইন গর্ডন। বস্তুর প্রতি তীব্র যৌন আকর্ষণ তার। আর তাই এই রুশ সুন্দরী তার পছন্দের তালিকা থেকে বেছে বিয়ে করেছেন একটি ব্রিফকেসকে।

জানা গেছে, রাশিয়ান এই তরুণী বিভিন্ন বস্তুর প্রতি যৌন আকর্ষণ বোধ করেন। তেমনি কয়েকদিন ধরে একটি ব্রিফকেসের প্রতি আকর্ষণ বোধ করছিলেন তিনি। শেষে সেই ব্রিফকেসকেই বিয়ে করলেন গর্ডন। গত জুন মাসে বন্ধুদের ডেকে বিয়ের অনুষ্ঠানও করেছিলেন তিনি। সাধ করে সেই ব্রিফকেসের একটি নামও দিয়েছেন তিনি, ‘জিডিওন’।

এ প্রসঙ্গে ওই তরুণী বলেন, মাঝে মাঝে মনে হয় জিডিওন (ব্রিফকেস) আমাকে অনেক বেশি চেনে। আমরা মনে মনে কথা বলি। ও আমায় শুনতে পায়, আমিও ওকে শুনতে পাই। আমার জীবনে ও সঙ্গীর চেয়েও অনেক বড়।

চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই আসক্তিকে বলা হয় ‘অবজেক্টোফেলিয়া’, অর্থাৎ বস্তুর প্রতি আকর্ষণ। শুধু আকর্ষণ বললে ভুল হবে, তিনি বস্তুর সঙ্গে অবলীলায় লিপ্ত হন যৌনতায়, গড়ে ওঠে প্রেমের সম্পর্কও।

উল্লেখ্য, ২০১৫ সালে বস্তুকে জড়িয়ে ধরা, চুমু খাওয়া শুরু হয়েছিল। সেই বছরই নভেম্বর মাসে একটি দোকানে এই ব্রিফকেসটি পান তিনি। দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন বলে দাবি তার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন