ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ ১৪, বিদ্রোহী ১

UP-election-120160328160135চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১৪, আওয়ামী লীগের বিদ্রোহী ১জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।শনিবার রাতে জেলার দুইটি উপজেলার স্ব-স্ব রির্টানিং কর্মকর্তারা উপজেলা কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করেন। বিজয়নগরের ১০ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনয়ন প্রাপ্ত ৯জন ও একজন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন, বিজয়নগরের বুধন্তি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জিতু মিয়া, হরষপুরে আওয়ামী লীগ প্রার্থী সারওয়ার রহমান ভূঁইয়া, চান্দুরায় আওয়ামী লীগ প্রার্থী এএম শামিউল হক চৌধুরী, চম্পকনগরে আওয়ামী লীগের মো. হামিদুর রহমান হামদু, পত্তন ইউনিয়নে আওয়ামী লীগের মো. কামরুজ্জামান রতন, পাহাড়পুরে আওয়ামী লীগের মো. আব্দুর রশিদ খন্দকার, সিঙ্গারবিলে আওয়মী লীগের মো. মনিরুল ইসলাম, চর-ইসলামপুরে আওয়ামী লীগের মো. দানা মিয়া ভূঁইয়া, বিষ্ণপুরে আওয়ামী লীগের জামাল উদ্দিন ভূঁইয়া ও ইছাপুরায় আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউল হক বকুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হল, আখাউড়া উত্তর ইউনিয়নে আব্দুল হান্নান ভূঁইয়া, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে মো. জালাল উদ্দিন, মোগড়া ইউনিয়নে মো. মনির হোসেন, মনিয়ন্দ ইউনিয়নে মো. কামাল ভূঁইয়া ও ধরখার ইউনিয়নে মো. আরিফুল ইসলাম।

জেলা রিটানিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন ফলাফলের বিষয়টি নিশ্চত করেছেন।

 

 

banglamail24.com

এ জাতীয় আরও খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য