ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার  বিজয়নগর এলাকা থেকে ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরোও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল রোববার (১৭ ফেব্রয়ারি) দিনগত রাত সোয়া এগারটা দিকে  জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপির কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপজেলার কাশিরনগর এলাকার জালাল মিয়ার ছেলে  মোঃ আতিক মিয়া (৩৬) ও মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে আজিজুল ইসলাম বাচ্চু (৩৭)।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি