বোনের মৃত্যু, তবুও দমে যাননি আকবর

news-image

স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপ চলাকালে বোনকে চিরদিনের মতো হারান আকবর আলি। আফ্রিকা বসেই মৃত্যু সংবাদ পান। বোনকে হারানোর ব্যথা বুকের ভেতরটায় দগদগে ক্ষত সৃষ্টি করলেও ভেঙে পড়েননি আকবর। স্বপ্ন যে বহুদূর! দেশকে বিশ্বজয়ের মুকুট এনে দিতে হবে। তাই বীরকে কি অত সহজে ভেঙে পড়লে চলে?

শেষ পর্যন্ত বোনের মৃত্যুও টলাতে পারেনি আকবর আলিকে। শোককে শক্তিতে পরিণত করেন এই ক্রিকেটার। দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এনে দিয়ে তবেই ক্ষান্ত হন এই ক্রিকেটার। এর মধ্য দিয়ে সবার সামনে স্থাপন করলেন পেশাদারিত্বের অনন্য এক নজির।

রোববার পচেফস্ট্রমে ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বৃষ্টি আইনে ৩ উইকেটের জয়টা সহজ ছিল না। দলের বিপর্যয়ে মাটি কামড়ে পড়ে থাকেন আকবর। শেষ পর্যন্ত ৪৩ রানের হার না মানা ইনিংস খেলে লাল-সবুজদের বহুকাঙ্ক্ষিত রবিবাসরীয় জয় এনে দেন তিনি। তারই হাতে শোভা পায় চ্যাম্পিয়নের ট্রফি।

এজন্য বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে আকবরকে। বুকে চাপা দিতে হয়েছে পাহাড়সম পাথর। যা শুনলে ভ্রু কুচকে যাবে যে কারো। সদ্য সমাপ্ত বৈশ্বিক টুর্নামেন্ট চলার সময়ই তার বোন মারা যান। দক্ষিণ আফ্রিকায় বসেই সেই শোকের খবর পান তিনি।

কিন্তু দমে যাননি আকবর। বিন্দুমাত্র তাতে ভেঙেও পড়েননি। শোককে শক্তিতে পরিণত করেন তিনি। হয়ে ওঠেন অদম্য, দুর্জয়। শেষ অবধি জিতলেন টাইগার যুবা। জিতলেন দেশের ১৬ কোটি মানুষ। বিশ্বের দরবারে সমুজ্ব্বল হলো বাংলাদেশের মুখ।

আকবরের পারিবার বলছে, ২২ জানুয়ারি যমজ সন্তান জন্ম দেয়ার সময় মারা যান তার বোন। সুদূর আফ্রিকা বসেই এ খবর পান তিনি। বিসিবি এক কর্মকর্তা তার কাছে এ খবর পৌঁছে দেন।

তবে নড়ে যাননি আকবর। এর পরেও দেশ এবং দলের স্বার্থে খেলা চালিয়ে গেছেন তিনি। শোককে শক্তিতে পরিণত করার উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এ আনন্দের মুহূর্তটি তার বড় বোন দেখে যেতে পারলেন না। এ কষ্ট নিয়েই দেশে ফিরতে হচ্ছে টাইগার যুবাদের অধিনায়ককে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ