বৃদ্ধ নায়ক বাপ্পি চমকে দিলেন!

news-image

বিনোদন প্রতিবেদক : মুখভর্তি সাদা দাড়ি ও গোঁফ। মাথার সবগুলোও চুল সাদা ধবধবে। সাদা-কালো চেকের শার্ট। চোখে মোটা ফ্রেমের চশমা। প্রথম দেখাতে যে কেউ মনে করবে ষাটোর্ধ্ব কোনো বৃদ্ধ। কোনো রিটায়ার্ডপ্রাপ্ত মানুষ। তবে চেহারায় আছে সংগ্রামী একটা ছাপ।

এমনই এক লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে তিনটি ছবি পোস্ট করেছেন এ নায়ক। সেখানেই তাকে এমন বৃদ্ধ বয়সের লুকে দেখা গেল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ক্যারেক্টার ইনডিড’।

বোঝাই যাচ্ছে কোনো একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে তাকে বৃদ্ধ সাজতে হয়েছে। ছবিটি তার ভক্তদের যেমন মুগ্ধ করেছে তেমনি একঘেঁয়ে অভিনয়ে যারা আপত্তি তুলেন তেমন সমালোচকরাও প্রশংসা করছেন বাপ্পির।

এদিকে নায়ক বাপ্পি নতুন করে জুটিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাসের সঙ্গে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত এই সিনেমার নাম ‘প্রিয় কমলা’। এর আগে বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি হয়েছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ