বিয়ে করছেন অভিনেতা তাহসান!

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। দীর্ঘ ১১ বছর সংসার জীবনের পর ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই দুই তারকা। আর গত বছর ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

এর কিছুদিন পরই শোবিজ পাড়ায় তাহসানের বিয়ের গুঞ্জন ওঠে। তাহসান ভক্তরাও চান, তাহসান আবার সংসারী হোক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও চলছে নানা আলোচনা-সমালোচনা।

বাংলাদেশের বেশকিছু গণমাধ্যমে এরই মধ্যে ‘তাহসান আবার বিয়ে করছেন’- এমন সংবাদ প্রকাশ হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঢাকার বনানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ পাঠিকার সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাহসানকে। অনেকেই বলছেন, ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাহসান।

এবার দেশ গণ্ডি ছাড়িয়ে বিদেশি সাংবাদ মাধ্যমেও উঠে এসেছে তাহসানের বিয়ের গুঞ্জনের খবরটি। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে ভারতের ‘আনন্দ বাজার’ পত্রিকা ‘বিয়ে করছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান’ শিরোনামে খবর প্রকাশ করেছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তাহসান।

ওপার বাংলায় প্রকাশিত খবর ও বিয়ের গুঞ্জন প্রসঙ্গে জানতে এই প্রতিবেদককের পক্ষ থেকে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ