বিড়ালের মুখে মাস্ক পড়া ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস থেকে দূরে থাকতে মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা বেড়েছে। চীনে তো মাস্ক না পরে বাইরে বের হওয়ারই নিয়মই নেই। মাস্ক নিয়ে এখন সারা বিশ্বে তুলকালাম।

মাস্ক সংকটের কারণে ফলের খোসা, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের খোসা, বোতল এমনকি পলিথিন পর্যন্ত ব্যবহার করতে দেখা গেছে। মানুষ শুধু নিজেকেই নয়, পোষা প্রাণীদেরও মাস্ক পরাচ্ছেন। অনলাইনে পোষা প্রাণীদের মাস্ক বিক্রিও হচ্ছে ব্যাপক। করোনাভাইরাস মহামারী আকারে ছড়ানোর পর এসব মাস্কের দামও বেশ বেড়েছে।

সম্প্রতি একটি বিড়ালের মাস্ক পরা ছবি সামাজিক যোগযোগমাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে। ছবিটি কোথা থেকে তোলা কিংবা করোনাভাইরাস আতঙ্কেই বিড়ালটিকে মাস্ক পরানো হয়েছে কী না তা জানা যায়নি। তবে বিড়ালের দড়ি যে নারীর হাতে ধরা তার মুখেও মাস্ক। দূরে দাঁড়ানো এক ব্যক্তির মুখেও মাস্ক দেখা গেছে। অনেকে মনে করছেন, করোনাভাইরাস থেকে বাঁচাতেই বিড়ালটিকে মাস্ক পরানো হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১০১৬ জন। এর মধ্যে গতকাল সোমবার একদিনেই মারা গেছেন ১০৮ জন। নতুন এ করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৪২ হাজার ৬৩৮ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ