বিশ্বে প্রতি তিনজনে একজন নারী সহিংসতার শিকার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উঠে এল বিশ্বজুড়ে নারী সহিংসতার ভয়াবহ চিত্র। বিশ্বে প্রতি তিনজনে একজন নারী শারীরিক বা যৌন সহিংসতার শিকার- এমন তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আন্তর্জাতিক এই সংস্থার নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, খুব কম বয়স থেকেই হয়রানির শিকার হতে হয় নারীদের।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতি চারজনে একজন ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যেই যৌন নির্যাতনের মুখোমুখি হন কাছের মানুষদের মাধ্যমে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা দক্ষিণ এশিয়া, আফ্রিকাসহ নিম্ন আয়ের দেশগুলোতে। ২০১৩ সালেও একই ইস্যুতে গবেষণায় পাওয়া ফলাফলের সাথে খুব একটা পার্থক্য নেই এবারের রিপোর্টের। তবে এবারের গবেষণাটি সবচেয়ে বড় আকারে হয়েছে বলে জানায় ডব্লিউএইচও।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট, বিবিসি

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী