বিশ্বে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি, একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

news-image

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। মহামারীর শুরু থেকে গত ১১ মাসে প্রথমবারের মতো একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব।

শুধু যুক্তরাষ্ট্রেই ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড ৩ হাজার ৪৮৬ মানুষ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১৬ লাখ ৫৪ হাজার। আক্রান্ত সাড়ে ৭ কোটি।

বুধবারই নতুন করে প্রায় ৭ লাখ মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। সোয়া দু’লাখের বেশি দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পৌনে দু’কোটি ছুঁই ছুঁই।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১ হাজার মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৮৪ হাজারের মতো। দৈনিক প্রাণহানি ৬শ’ থেকে সাড়ে ৭শ’ ছিল জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, পোল্যান্ড ও রাশিয়ায়।

এদিন রেকর্ড আড়াইশ’ মৃত্যু দেখেছে তুরস্ক। দৈনিক মৃত্যু কিছুটা কমেছে ভারত, ফ্রান্স ও ইরানে। যদিও করোনায় মৃত্যুতে তৃতীয় শীর্ষ দেশ ভারতে, এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের মতো মানুষ মারা গেছেন। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৬ হাজারের মতো।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী