বিশ্বব্যাপী সুস্থতার সংখ্যা প্রায় পৌনে ২৩ কোটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টিকাদানের হার বাড়ানো ও স্বাস্থ্যবিধি মানার ফলে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বস্থির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। ফলে সারা বিশ্বে একদিনে আরও সাড়ে সাত হাজার মানুষের প্রাণ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। তবে সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জনের। মৃত্যু হয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন।

ওয়ার্ল্ডোমিটার্স অনুযায়ী গত একদিনে বিশ্বজুড়ে মারা গেছেন সাত হাজার ৫৫৭ জন। আক্রান্ত হয়েছেন চার লাখ ৯৯ হাজার ৯৬১ জন।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। দৈনিক সংক্রমণেও অবশ্য এ দিন বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মারা গেছেন এক হাজার ২২৫ করোনা রোগী। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬২৬ জন।

রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৩৫ জন।

এছাড়া জার্মানিতে নতুন আক্রান্ত ৩৫ হাজার ৮০৬, মৃত্যু ১৭৮, যুক্তরাজ্য নতুন আক্রান্ত ৩৪ হাজার ২৯, মৃত্যু ১৯৩, তুরস্কে নতুন আক্রান্ত ২৮ হাজার ১৯৩, ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ১০৯ জন। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার ১৮৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৫ হাজার ৯২৪ জন।

শুক্রবার অবশ্য বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫২ হাজার ১৮২ জন, তবে এই সংখ্যা আগের দিনের চেয়ে কম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান