বিমানের ভেতরে উড়ছে পায়রা! ভিডিও ভাইরাল

news-image

অনলাইনে ডস্ক : শান্তির পায়রা অশান্তি ছড়ালো বিমানে। বিমানের এক প্রান্ত ছুঁয়ে ফের অন্য প্রান্তের দিকে উড়ে যাচ্ছে বিমানটি। এভাবেই প্রায় আধা ঘণ্টা ধরে একটি পায়রা উড়ল বিমানজুড়ে।

এসময় যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। পায়রাটিকে ধরতে কেউ কেউ দাড়িয়ে চেষ্টাও করেন। বিমানে উড়ন্ত পায়রাকে ধরতে হুলস্থুল কাণ্ড বেধে যায় ক্রুদের মধ্যে।

শুক্রবার বিকালের এমন বিরল ঘটনা ঘটল ভারতের জয়পুর থেকে আহমেদাবাদগামী গো-এয়ার বিমানে।

ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, আহমেদাবাদের উদ্দেশে আকাশে ডানা মেলতে সবে প্রস্তুত হচ্ছিল বিমানটি। বিমানবন্দরের হাওয়ায় উড়ে ওই বিমানের কেবিনে দুটি পায়রা ঢুকে পড়ে। পায়রা দেখে যাত্রীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে বিমানবালারা পায়রাগুলোকে বাইরের মুক্ত হাওয়ায় বের করে দেন।

এই ঘটনায়বন্দর ছাড়তে বিমানটির ৩০ মিনিট দেরি হয়।

বিমানে পায়রা ওড়ার সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকেশ ভগত নামে এক যাত্রী।

এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটি পোস্ট করে টুইটে রাকেশ মজা করে লেখেন, বাস্তবিকই বড় পাখির মধ্যে ছোট পাখি। আহমেদাবাদ-জয়পুর ফ্লাইট ৩০ মিনিট লেটে উড়ল।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে গো এয়ার কতৃর্পক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সম্মানিত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে এমন ঘটনার জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ দায়ী। তাদের যথপোযুক্ত পর্যবেক্ষণের অভাবেই এমন কাণ্ড ঘটেছে।

এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওটি দেখুন –

https://www.facebook.com/DY365/videos/1255912897940049/?t=0

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ