বিবস্ত্র অবস্থায় দম্পতির বিশ্ব ভ্রমণ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার শুরুর দিকে মেক্সিকোতে আটকা পড়েন নিক এবং লিন্স ডে কোর্টে দম্পতি। ইউরোপে ফিরে যাওয়ার জন্য কোনো উপায় পাচ্ছিলেন না তারা।

নিক বলেন, আমরা মেক্সিকোতে তিন মাস থেকেছি। তবে এটা খুব একটা মন্দ ছিলো না। একটি সৈকতে নগ্ন হয়ে থাকতাম। প্রকৃতিপ্রেমী ত্রিশোর্ধ্ব এই দম্পতি বেলজিয়ামের বাসিন্দা।

যেসব দেশে সম্ভব বিবস্ত্র অবস্থায় ভ্রমণের ইচ্ছা আছে তাদের। নিজেদের ঘুরে বেড়ানোর ভিডিও ও ছবি অনলাইনে পোস্ট করেন তারা। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও সেসব ছবি ও ভিডিও দিয়ে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন।

হন্ডুরাসের উতিলা আইল্যান্ডে তারা বিবস্ত্র হয়ে স্কুবা ডাইভে গেছেন। পর্তুগাল থেকে শুরু করে অ্যামাজনে তারা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়িয়েছেন।

করোনাকালে তিন মাস আটকে থাকার পর গত জুলাইয়ে ইউরোপে পৌঁছাতে পেরেছেন তারা। এরপর ফ্রান্সে ঘুরেছেন, সেখানে বহু ন্যাচারিস্ট রয়েছেন। তাদের সঙ্গে বেশ ভালো সময় কাটানোর কথা জানিয়েছেন নিক।

জানা গেছে, নগ্ন হয়ে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও অনলাইনে পোস্ট করাটাই তাদের পেশা। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে নগ্নতার ব্যাপারে কঠোর নিয়ম রয়েছে। এজন্য মাঝে মাঝে বেশ সমস্যায় পড়তে হয় তাদের। বিভিন্ন কায়দা করে এসব নিয়ম এড়াতে হয় নিক-লিন্স দম্পতির।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন