বিপর্যস্ত জনজীবন, যুক্তরাষ্ট্রে আরেকটি তুষারঝড়ের পূর্বাভাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের জনজীবন। এরইমধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আরেকটি তুষারঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। অনেক এলাকায় বরফ গলে বন্যার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

কয়েক সপ্তাহ ধরে ভারি তুষারপাতে বরফের চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। মঙ্গলবার ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্যে ঝড়ো বাতাসসহ আরও একটি তুষারঝড় আঘাত হানতে পারে। শতাব্দীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের পাশাপাশি বৃষ্টির কারণে বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

সিয়াটল অঙ্গরাজ্যে তুষারঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন অনেক ঘরবাড়ি। কয়েকটি কেন্দ্র বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে করোনার টিকা কর্মসূচি। আশ্রয়কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে। নাগরিকদের শুকনো খাবার, ফ্ল্যাশ লাইট, ব্যাটারি, কম্বলের মতো প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন