বিধবা নারীদের কেন বিয়ে করতে চান বেশির ভাগ সৌদি যুবক?

news-image

সৌদি আরবের বেশিরভাগ যুবকরা বিধবাদের বিয়ে করতে আগ্রহী। এক সমীক্ষায় জানা গেছে, ৬৭ দশমিক ২ শতাংশ যুবকই বিয়ে করতে চান বিধবাদের।দেশটির বিধবা নারীদের জন্য নিঃসন্দেহে এটি সুখবর। সম্প্রতি জেদ্দাভিত্তিক দাতব্য সংস্থা ‘সোসাইটি ফর ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিং’ প্রকাশিত এক জরিপের ফল থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরো জানা যায়, বেশি বয়সীদের বিয়েতে আগ্রহী সৌদি যুবকরা। সৌদি যুবকদের ৭৭ দশমিক ৩ শতাংশ বিচ্ছেদ হওয়া নারীদের বিয়ে করতে চায়। জরিপে অংশ নেয়া যুবকদের ৭৪ দশমিক ৬ শতাংশ বেশি বয়সী অবিবাহিত নারীদের বিয়ে করতে আগ্রহী।

জরিপের ফল প্রসঙ্গে দাতব্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ মাতবৌলি বলেন, বর্তমানে বিচ্ছেদ হওয়া বা বিধবা নারীদের সম্বন্ধে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। যা আরবের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।মাতবৌলির মতে, শিক্ষা ও সচেতনতা বাড়ায় অনেক যুবকই বিধবা কিংবা বিচ্ছেদ হওয়া নারীদের বিয়েতে আগ্রহী হয়েছেন।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির