বিচারের মাপকাঠি কখনোই সৌন্দর্য নয় : মিমি

news-image

বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই বেশ উদ্যমী ছিলেন মিমি চক্রবর্তী। হয়েছিলেন ক্যারাটেতে চ্যাম্পিয়ন। অভিনেত্রী হিসেবেও তুমুল জনপ্রিয়। সর্বশেষ হয়েছেন সংসদ সদস্য।

সংসদ সদস্য হওয়ার পর অভিনয় ও রাজনীতি দুটোই সমানতালে সামলাচ্ছেন মিমি। এদিকে সংসদ সদস্য হওয়ার পর নিজ এলাকার নারীদের আত্ম উন্নয়নেও ভিন্ন এক অভিযানে নেমেছেন তিনি। শুধু তাই নয় নারীদের উদ্দেশ্যে সম্প্রতি তিনি একটি বার্তাও দেন। মিমি বলেন, ‘যুগ যুগ ধরে মহিলারা সমাজের জন্য অনেক কিছু করে এসেছেন।

আজ সমাজ যেখানে দাঁড়িয়ে তার অবদান কিন্তু মহিলাদের। নারী শক্তি নিয়ে আমরা কথা বলি। তাই মহিলাদের সম্মান করাটা আমাদের কর্তব্য। তাদেরকে আরও এগিয়ে দেওয়া আমাদের কর্তব্য। আপনার সৌন্দর্য কখনই বিচারের মাপকাঠি নয়। আপনার গায়ের রং, উচ্চতা, আপনি রোগা না মোটা তা দিয়ে মোটেই বিচার হবে না আপনার কাজ। মেয়েরা সবাই সুপারস্টার। মেয়েরা অনেক বেশি শক্তিশালী। আপনাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা রইল। সকলকে নারী দিবসের শুভেচ্ছা।’

মেয়েদের এগিয়ে নিয়ে যেতে অনেক রকম প্রকল্প হাতে নিয়েছেন মিমি। তার মধ্যে আছে শক্তি, সুকন্যা। সোনারপুর এলাকায় মেয়েদের আত্মরক্ষার জন্য তার উদ্যোগে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। সেখানে বিনা খরচে চলছে মার্শাল আর্টের ট্রেনিং। প্রতিটি স্কুলে বসিয়েছেন ন্যাপকিন ভেন্ডিং মেশিন। সংস্কার করেছেন বেশ কিছু মাঠ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ