বাবার অনুমতিতে পর্নজগতে মিকায়লা

news-image

বিনোদন ডেস্ক : হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের মেয়ে মিকায়লা জর্জ স্পিলবার্গ পা রাখলেন পর্নজগতে। এরই মধ্যে নিজেকে ‘পর্নস্টার’ বলে দাবিও করেছেন তিনি।

মিকায়লার দাবি, তিনি পর্নজগতে আসার আগে বিষয়টি নিয়ে বাবা-মার সঙ্গে কথা বলেছেন। এতে তার বাবা কখনো বাধা দেননি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, হলিউডের জনপ্রিয় পরিচালক স্পিলবার্গের বছর ২৩ বয়সী মেয়ে মিকায়লা ইতিমধ্যেই নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। ওই সংস্থা থেকে বেশ কিছু অ্যাডাল্ট ভিডিও প্রকাশও করেছেন তিনি।

একজন বিখ্যাত পরিচালকের সন্তান হয়ে কীভাবে অ্যাডাল্ট ছবির জগতকে বেছে নিলেন, এমন প্রশ্নের উত্তরে মিকায়লা জানান, পর্ন ছবির জন্য বর্তমানে যে কসরত করছেন, তা ভবিষ্যতে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য দেবে তাকে। শুধু তাই নয়, তার বাবা স্টিভেন স্পিলবার্গ এবং মায়ের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বাবা কখনোই তার কাজে বাধা দেননি। উল্টো সব সময় তার এই কাজে উৎসাহ দিয়েছেন তার বাবা।

বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের ঝুলিতে রয়েছে একের পর এক ব্লক বাস্টার ছবি। এগুলোর মধ্যে অন্যতম হলো, ‘জুরাসিক পার্ক’, ‘মিউনিখ’, ‘দ্য কালার পার্পল’, ‘রেডি প্লেয়ার ওয়ান’ ও ‘দ্য লর্ড অব রিংস’।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ