বাবাকে নিয়ে দিশেহারা নায়িকা দিশা পাটানি

news-image

বিনোদন ডেস্ক : এবার করনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড তারকা দিশা পাটানির বাবা জগদীশ পাটানি। ৫ আগস্ট বিকেলে জগদীশ পাটানির করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। দিশা বর্তমানে রয়েছেন মুম্বাইতে, প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে এক ছাদের নিচে অবস্থান করছেন। সেখান থেকেই এমন খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই নায়িকা।

এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোর, ভারত, বাঘি-টু খ্যাত দিশা পাটানির বাবা পেশায় উত্তর প্রদেশের ডেপুটি এসপি। একটা দুর্নীতির অনুসন্ধানে লকডাউনে তাঁকে বেশ কয়েকবার লক্ষ্ণৌ যেতে হয়েছে। তিনিসহ এই অনুসন্ধানে নিযুক্ত আরও দুজন পুলিশ একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় এই কেসের সঙ্গে একাধিক অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

দিশা পাটানিকে সর্বশেষ দেখা গেছে মালাং ছবিতে। তাছাড়া টাইগার শ্রফের ‘বাঘি থ্রি’তেও একটি গানে নাচতে দেখা গেছে দিশা পাটানিকে। সামনে তাঁকে বেশ কিছু বড় প্রজেক্টে দেখা যাবে। সেগুলোর ভেতর ‘কে টিনা’, ‘এক ভিলেন টু’ ও ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ উল্লেখযোগ্য।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ